জুন ২০২৫ তারিখে, পবিত্র ইদুল আজহা উপলক্ষে
আমাদের সংগঠনের উদ্যোগে ৬৩টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এই মহৎ কর্মসূচি বাস্তবায়নে যাঁরা শ্রম, অর্থ ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—
সকলের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও দোয়া।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ভবিষ্যতেও এভাবেই মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করেন—আমিন।

— মুক্তবিহঙ্গ ফাউন্ডেশন
“জাগবে জনতা, জিতবে মানবতা” 🌿

মানবতার পাশে দাঁড়াতে আজই অনুদান প্রদান করুন

আপনার একটিমাত্র অনুদান পারে একটি সমাজ বদলে দিতে—ধন্যবাদ, আপনি মানবতার অংশ