২০ মার্চ ২০২৬ তারিখে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মোট ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
এই মহৎ কর্মসূচি বাস্তবায়নে যাঁরা শ্রম, অর্থ ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—সকলের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও দোয়া। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভবিষ্যতেও এভাবেই মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করেন—আমিন।