আমাদের সংগঠনের উদ্যোগে ১০ বছর বয়সী এক এতিম মেয়ের চোখের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ছোট্ট মেয়েটি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিল এবং ঠিকভাবে দেখতে পারত না। তার মা নেই, জীবনের শুরুতেই অনেক কষ্টের মধ্য দিয়ে তাকে বড় হতে হচ্ছে।
এই অবস্থায় তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সংগঠন গ্রহণ করে। আল্লাহর রহমতে চিকিৎসার পর এখন তার চোখ অনেকটাই ভালো হয়েছে এবং সে আবার নতুন করে আলোর পৃথিবী দেখতে পারছে।
একজন এতিম শিশুর জীবনে একটু আলো ফিরিয়ে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও দোয়া।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ভবিষ্যতেও এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন—আমিন।
— মুক্তবিহঙ্গ ফাউন্ডেশন
“জাগবে জনতা, জিতবে মানবতা” 🌿
মানবতার পাশে দাঁড়াতে আজই অনুদান প্রদান করুন
আপনার একটিমাত্র অনুদান পারে একটি সমাজ বদলে দিতে—ধন্যবাদ, আপনি মানবতার অংশ